• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |

কুমিল্লায় মাটির নিচ থেকে অপহৃত যুবকের মৃতদেহ উদ্ধার

lashকুমিল্লা : কুমিল্লার তিতাস উপজেলায় অপহরণের ২০দিন পরে সরিষা ক্ষেতের ১০ফুট মাটির নিচে পুঁতে রাখা আতাউর রহমান সেলিম (২৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় তিতাস উপজেলার দড়িকান্দি-শিবপুর সড়কের পশ্চিম পাশে সরিষা ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমায়।
নিহত আতাউর রহমান সেলিম জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি মোল্লা বাড়ির ইঞ্জিনিয়ার লতিফের ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত ৪ যুবককে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলো, দড়িকান্দি গ্রামের খবির উদ্দিনের ছেলে মো. সুমন মিয়া (২৫), বাদশা মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৬), শফিকুল ইসলামের ছেলে আমজারুল ইসলাম (২৫) এবং শিবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন।
এ ব্যাপারে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, গত ১৪ নভেম্বর আতাউর রহমান সেলিম নিখোঁজ হন। এরপর থেকে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার বিকেলে সেলিমের বড়ভাই বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
পরে সন্দেহভাজন হিসেবে রাতে মো. সুমন মিয়া, আনোয়ার হোসেন, আমজারুল ও সালাউদ্দিনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার দড়িকান্দি-শিবপুর সড়কের পশ্চিম পাশের একটি সরিষা ক্ষেতের ১০ ফুট মাটির নিচে পুঁতে রাখা অপহৃত সেলিমের মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতেল মর্গে প্রেরণ করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ