• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |

সাকিবের বিদেশি লিগে খেলার নিষেধাজ্ঞা প্রত্যাহার

Sakibখেলাধুলা ডেস্ক : বিশ্ব সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল-হাসানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ও ঘড়োয়া ক্রিকেট থেকে অনেক আগেই উঠানো হয়েছিলো নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার বিদেশি লিগ খেলার উপরে নিষেধাজ্ঞাও উঠিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখী হয়ে বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিব আল-হাসানের বিদেশি লিগ খেলার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলো ক্রিকেট বোর্ড।

বিসিবি সভাপতি গত মঙ্গলবারই নিশ্চিত করেছিলেন সাকিবের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হচ্ছে। ৪ ডিসেম্বরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সে কথা মতোই আজ বিসিবির পক্ষ থেকে ঘোঘণাটি দিলেন নাজমুল হাসান পাপন।

উল্লেখ্য, অসদাচরণের অভিযোগে দেশ সেরা ক্রিকেটার সাকিব আল-হাসানের উপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৬ মাস এবং বিদেশি লিগ খেলার উপর দেড় বছর নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিম্বাবুয়ে সিরিজের আগে আন্তর্জাতিক ও ঘরোয়া লিগের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয় সাকিবের উপর থেকে। কিন্তু বিদেশি লিগ খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা বলবত ছিলো টেস্ট ক্রিকেটের বিশ্বে সেরা এই অলারাউন্ডারের। এবার সেটাও উঠিয়ে নিলো বিসিবি।

বিসিবির এই সিদ্ধান্তে কদিন পর শুরু হতে যাওয়া আস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট লিগ বিগ ব্যাশে খেলতে কোন বাধা থাকলো না সাকিবের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ