চট্টগ্রাম: চট্টগ্রাম কোতোয়ালী থানার আন্দরকিল্লা থেকে দশ হিজবুত তাহরির কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার জুমার নামাজের পর মিছিলের চেষ্টা করতে গেলে পুলিশ তাদেরকে আটক করে।
কোতোয়ালী থানার এসআই সাইফুল ইসলাম জানান, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে জুমার নামাজের পর কতিপয় যুবক মুসল্লিদের কাছে লিফলেট বিলি করার পর মিছিলের চেষ্টা করছিল। এসময় পুলিশ তাদেরকে আটক করে। তাদের ব্যাপারে তদন্ত চলছে।