• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বাল্যবিয়ে: নিকাহ রেজিস্টার আটক

Atokসিসি নিউজ: বাল্যবিয়ে রেজিস্টার করার দায়ে হাফেজ মো. তোফাজ্জল হোসেন নামের এক সহকারী নিকাহ রেজিস্টারকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকসাপাড়া থেকে তাকে আটক করে।
থানা সূত্র মতে, শুক্রবার রাতে ওই গ্রামের খতিবর রহমানের কন্যা মোর্শেদা খাতুনের (১৬) সাথে দিনাজপুরের পার্বতীপুরে সোনাপুকুর গ্রামের আজিজার রহমানের পুত্র ফজলে রাব্বীর (২১) বিয়ে সম্পন্ন হয়। ওই বিয়েটি রেজিস্টার করেন সহকারী নিকাহ রেজিস্টার হাফেজ মো. তোফাজ্জল হোসেন। গোপনে বাল্যবিয়ের এ খবর পেয়ে সৈয়দপুর থানার এসআই আসাদুজ্জামান আসাদ বিয়ের আসরে হাজির হয়ে নিকাহ রেজিস্টার ও বর-কনের বাবা-মাকে আটক করে। নিকাহ রেজিস্টার তোফাজ্জল নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের মহির উদ্দিনের পুত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ