সিসি নিউজ: বাল্যবিয়ে রেজিস্টার করার দায়ে হাফেজ মো. তোফাজ্জল হোসেন নামের এক সহকারী নিকাহ রেজিস্টারকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকসাপাড়া থেকে তাকে আটক করে।
থানা সূত্র মতে, শুক্রবার রাতে ওই গ্রামের খতিবর রহমানের কন্যা মোর্শেদা খাতুনের (১৬) সাথে দিনাজপুরের পার্বতীপুরে সোনাপুকুর গ্রামের আজিজার রহমানের পুত্র ফজলে রাব্বীর (২১) বিয়ে সম্পন্ন হয়। ওই বিয়েটি রেজিস্টার করেন সহকারী নিকাহ রেজিস্টার হাফেজ মো. তোফাজ্জল হোসেন। গোপনে বাল্যবিয়ের এ খবর পেয়ে সৈয়দপুর থানার এসআই আসাদুজ্জামান আসাদ বিয়ের আসরে হাজির হয়ে নিকাহ রেজিস্টার ও বর-কনের বাবা-মাকে আটক করে। নিকাহ রেজিস্টার তোফাজ্জল নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের মহির উদ্দিনের পুত্র।