ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সারাদেশের ন্যায় জাতীয় বিদ্যুৎ সপ্তাহ যথাযথ পালিত। রোববার দিনাজপুরের ফুলবাড়ী আবাসিক বিদ্যুৎ সরবরাহ দপ্তর সকাল সাড়ে ১০টায় একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যুৎ সরবরাহ অফিসে গিয়ে শেষ হয়। জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালন উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালন র্যালিতে অংশ নেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম ও ফুলবাড়ী পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিক। র্যালি শেষে বিদ্যুৎ সরবরাহ দপ্তরের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, আবাসিক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী নুরুন নবী, অফিস সহকারী মোঃ মিলন, লাইনম্যান মোঃ মিলন, সহকারী লাইনম্যান মোঃ মোস্তাকিম, লাইনম্যান মোঃ হাফিজুর রহমান। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম জুয়েল, মোঃ রজব আলী প্রমুখ।
ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী অংশ নেন। জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালনে প্রধান উপপাদ্য ছিল “জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”।