গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলু বোঝাই ট্রাক উল্টে ৬ জন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা- রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়, রংপুরগামী আলু ভর্তি একটি ট্রাকের (রংপুর-ড- ১১-০২৮৮) সামনের চাকা ফেঁটে গিয়ে ট্রাকটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এতে ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ ৬ জন আহত হয়। আহতদের গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি এসএম মাসুদ পারভেজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।