• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন |
শিরোনাম :

মাগুরায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

Accidentমাগুরা : মাগুরা সদর উপজেলার কালিনগরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের  মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে  তিনজন নিহত ও  কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে। হতাহত সবাই বাসের যাত্রী।

আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাচেরকোল এলাকার নজরুল ইসলাম (৩৫) ও মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চর কান্দোহল এলাকার চারু মাতব্বরের ছেলে জিল্লুর রহমান (৩৮)।

মাগুরা হাইওয়ে পুলিশের এসআই ওজিয়ার রহমান জানান, এস আলম পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। সকালে কুয়াশার মধ্যে কালীনগর এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে এই হতাহতের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ