সিসি নিউজ: সৈয়দপুরের বাঙ্গালীপুর নিজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও ক্রীড়া সংগঠক বাবু কমল কৃষ্ণ রায়ের সহধর্মিনী শান্তি রানী রায় (৬০) মস্তিষ্কে রক্তক্ষরণে সোমবার ভোরে বাঙ্গালীপুর কদমতলী গ্রামের নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সৈয়দপুর হিন্দু কল্যাণ পরিষদের সভাপতি এ্যাড. তুষার কান্তি রায়, সিসি নিউজ’র সম্পাদক জসিম উদ্দিন, সৈয়দপুর শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি গোলাম মোস্তাকিম, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিষ্ট লীগের সাধারণ সম্পাদক জয়দেব কুমার, মাহাতাব বেগ স্মৃতি সংসদের সদস্য সচিব এ্যাড. সুজাউদ্দৌলা, শিক্ষক মুকুল চন্দ্র রায়।
মৃতা শান্তি রানী রায় নিয়ামতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পঙ্কজ কুমার রায় ও সৈয়দপুর ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক বিপুল কুমারের মাতা।