• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সংসদের কার্যকারিতা বিষয়ে জানতে চেয়েছে ইইউ

image_160505.uaeসিসি নিউজ: বাংলাদেশের জাতীয় সংসদের কার্যকারিতা ও বিরোধী দলের ভূমিকা সম্পর্কে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের এমপি জিম ল্যাম্বার্ট। আজ সোমবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ইইউ এমপি এ কথা জানতে চান। বিকেল ৫টায় বৈঠকটি শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ সাংবাদিকদের এ কথা জানান।
হানিফ বলেন, ইইউ বাংলাদেশের জাতীয় সংসদ কতটা কার্যকর এবং বিরোধী দলের ভূমিকা কী তা জানতে চেয়েছে। আমরা বিস্তারিত বলেছি। তারা জাতীয় সংসদের কার্যকারিতায় সন্তোষ প্রকাশ করেছে। হানিফ বলেন, আওয়ামী লীগ প্রাচীন একটি দল। এই দলের নেতৃত্বের কাঠামো সম্পর্কেও ইইউ জানতে চেয়েছে। এ ছাড়া বাংলাদেশে পোশাক কারখানার অবস্থা সম্পর্কেও তারা জানতে চেয়েছে।
তবে গত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে ওই বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানান মাহবুব-উল-আলম হানিফ। বৈঠকে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধিরা বিভিন্ন সময় অস্বস্তি প্রকাশ করে আসছেন। নির্বাচনের পর এটাই তাঁদের প্রথম বৈঠক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ