• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

বিরামপুরে গৃহবধূর মাথার চুল কর্তন!

00113বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিরামপুরে এক গৃহবধূকে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীরা বেদম পারপিট করে মাথার চুল কেটে ফেলেছে। গুরুত্বর আহত মহিলা বিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় মামলার পর সোমবার দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাখাওয়াত হোসেন ও থানার ওসি আমিরুজ্জামান হাসপাতালে নির্যাতিত গৃহবধূর করুণ অবস্থা দেখে সর্বোচ্চ আইনী সহায়তার আশ্বাস দিয়েছেন।
মামলা সূত্রে প্রকাশ, বিরামপুর পৌর এলাকার টাটকপুর গ্রামের আঃ সাত্তারের বাড়িতে তার ভাজতি নিলুফা ইয়াসমিন (৩৫) গত শুক্রবার বেড়াতে আসে। বিকেলে নিলুফা বাইরে বের হলে পার্শ্ববর্তী বাড়ির পুরুষ ও মহিলারা তাকে টেনে হিচড়ে নিয়ে যায়। পূর্ব শত্র“তার জের ধরে নিলুফারকে বেদম মারপিট ও মাথার এক হাত লম্বা চুল কাঁচি দিয়ে সমুলে কেটে নেয়। এঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে নিলুফার ইয়াসমিন রবিবার রাতে বিরামপুর অভিযোগ করেন। থানার ওসি আমিরুজ্জামান তাৎক্ষনিক হাসপাতালে গিয়ে নির্যাতিতার গুরুত্বর অবস্থা দেখে রাতেই মামলা রেকর্ড করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই একরামুল হক জানান, অভিযুক্তদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

বিরামপুরে যৌন হয়রানী প্রতিরোধে সভা
ঢাকাস্থ মানুষের জন্য ফাউণ্ডেশনের সহায়তায় ও পল্লী শ্রীর আয়োজনে সোমবার বিরামপুর থানা চত্বরে যৌন হয়রানী ও নারী নির্যাতন প্রতিরোধে সভা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এসআই মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া, এএসআই জাহানুর রহমান সুমন, মতিয়ার রহমান, নাজিবুল ইসলাম, আবু তালহা, পল্লী শ্রী’র প্রোগ্রাম ফ্যাসিলিটেটর লিলিমা রাণী, ফিল্ড ট্রেইনর আরিফা খাতুন ও পাতহাট বকুল নারী দলের সভানেত্রী মেরিনা বেগম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ