• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মালয়েশিয়ায় বাংলাদেশী নারীর মৃতদেহ

lashসিসি ডেস্ক: মালয়েশিয়ায় হাসপাতালের মর্গে বাংলাদেশী এক নারীর মৃতদেহ প্রায় দেড় মাস ধরে পড়ে আছে। ওই নারীর নাম কুলসুম আক্তার। তার কন্যা শারমিন আক্তার রুনা বিবিসিকে জানিয়েছেন কয়েক মাস আগে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যান তার মা। এর প্রায় এক মাস পর কুয়ালালামপুরে একটি মার্কেটের সামনে থেকে পুলিশের হাতে আটক হন তিনি।
কুলসুম আক্তারের ভাই বিল্লাল হোসেন জানান জুনের প্রথম সপ্তাহে আটক হওয়ার পর সাত দিনের জেল হয়েছিলো তার বোনের। কিন্তু সাত দিন জেল খাটার পরেও তার ছাড়া পাননি তিনি।
তিনি জানান আটক হওয়ার পর দুদফা তাদের সাথে কথাও হয়েছিলো এবং তিনি আটক থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে সেখানেই দেড় মাস আগে তার মৃত্যু হয় বলে তারা জানতে পেরেছেন।
তবে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের লেবার কাউন্সিল সায়েদুল ইসলাম জানিয়েছেন মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে একজন নারীর মৃত্যুর খবর দিয়ে বলা হয়েছে, তিনি বাংলাদেশী হতে পারেন।
তিনি বলেন, “আমাদেরকে ওই নারীর বিষয়ে কেউই কিছু জানায়নি। ইমিগ্রেশন থেকে খবর পেয়ে হাইকমিশন থেকে ওই নারীর পরিচয় নিশ্চিত করার পদক্ষেপ নেয়া হয়েছে। এটি হয়ে গেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে”।
তিনি জানান সাধারণত বৈধ-অবৈধ যেভাবেই থাকুননা কেন কোন বাংলাদেশী সেখানে মৃত্যুবরণ করলে হাইকমিশন মৃতদেহ দেশে পাঠাতে সহায়তা করে থাকে।– বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ