• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বিদেশে বাংলাদেশ মিশনে চুক্তিভিক্তিক নিয়োগ

Gov. Logoঢাকা : অবসরপ্রাপ্ত মুজাফ্ফর উদ্দিন আহম্মদকে তার অভোগকৃত অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বিজ্ঞাপন) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাকে দুই বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে।
অবসরপ্রাপ্ত বেগম লায়লা আর্জুমান্দ বানুকে তার অভোগকৃত অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
অবসরপ্রাপ্ত ড. মো. কামাল উদ্দিনকে তার অভোগকৃত অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি’র পরিচালক এবং এটিএন নিউজের এডিটর হিসেবে কর্মরত নাদীম কাদিরকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য যুক্তরাজ্যের লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রথিতযশা নজরুল সঙ্গীত শিল্পী/শিক্ষক সুধীন দাশকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রথিতযশা নজরুল সঙ্গীত শিল্পী/শিক্ষক খালিদ হোসেনকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রেস উইং-এ নিযুক্ত প্রাক্তন প্রথম সচিব (প্রেস) মামুন-অর-রশিদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ভূতাপেক্ষভাবে ১৯ সেপ্টেম্বর ২০১৪ থেকে ০৭ নভেম্বর ২০১৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঊর্ধ্বতন রূপকার পদে বেগম জিনাত হামিদের চুক্তির মেয়াদ পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে মো. রেজাউল করিমের চুক্তির মেয়াদ পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ