• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে আগুনে ১৩ পরিবারের বসতভিটা পুড়ে ছাই

Agunসিসি নিউজ : নীলফামারীর সোনারায় ইউনিয়নের বেড়াকুঠি গ্রামের দক্ষিণ ডাঙ্গাপাড়া গ্রামের ১৩টি পরিবারের প্রায় ৪২টি ঘর আগুনে পুড়ে গেছে। সোমবার রাতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য সাহায্য প্রদান করা হয়েছে।
এলাকাবাসী জানায়, সোমবার রাতে গ্রামের আছির উদ্দিনের বাড়ির রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। এতে গ্রামের আছির উদ্দিন, আতিকুল, সাইফুল, দেলোয়ার, ফুলেশ্বরী, হামিদুল, খালেক, আলম, মালেক, তহিমুদ্দিন, মর্জিনা, ফজলে ও মকছেদসহ ১৩ জনের পরিবার সর্বশান্ত হয়।
এসময় অগ্নিকাণ্ডে আছির উদ্দিনের নগদ ২৬ হাজার, আতিকুলের ৩০ হাজার, সাইফুলের ১ লাখ ২৫ হাজার ও দেলোয়ারের ২০ হাজার টাকা পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের শিকার ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে রয়েছে।
তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জিআর প্রকল্পের মাধ্যমে সকালে তাৎক্ষণিতভাবে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর প্রতিটির জন্য ৩০ কেজি চাল, নগদ ১ হাজার করে টাকা ও দুটি করে কম্বল ও চাঁদর প্রদান করা হয়েছে।
সোনারায় ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান শাহ অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, সর্বস্ব হারিয়ে পথে বসেছে পরিবারগুলো।
নীলফামারী ফায়ার স্টেশনের টিম লিডার ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে নীলফামারী সৈয়দপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করায় গ্রামের আরো ২০ পরিবারের ঘরবাড়ি রক্ষা পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ