• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীতে ক্ষেত মজুর সমিতির লালপতাকা মিছিল

Nilphamari Pic-03সিসি নিউজ: পল্লী রেশনিং চালু, গ্রামীণ কর্মসূচি ও প্রকল্পের বরাদ্দ লুটপাট বন্ধ করা, ১০০ দিনের কর্মসৃজন চালু, সরকারি হাসপাতালে গ্রামীণ মজুরসহ গরীব মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতকরাসহ আট দফা দাবিতে নীলফামারীতে লালপতাকা মিছিল ও পথসভা করেছে জেলা ক্ষেত মজুর সমিতি।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে  কালিবাড়ি মোড়স্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয় থেকে লাল পতাকা মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে পথসভায় মিলিত হয়।
জেলা ক্ষেত মজুর সমিতির সভাপতি শ্রীদাম দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আতিয়ার রহমান, আব্বাস আলী, ডা. প্রাণ কুমার রায়, উদাস রায়, মোস্তাক আহমেদ, খন্দকার মো. হানিফ, প্রিন্স চাকলাদার প্রমুখ।
বক্তরা বলেন, দেশের জনসংখ্যার প্রায়  ছয় কোটি রয়েছে ক্ষেত মজুর। সারা বছর ক্ষেতে কাজ থাকে না। সে সময় বেশিরভাগ ক্ষেত মজুর রিক্সাভ্যান চালিয়ে ও  ইটভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করে। আবার অনেক রয়েছে যারা বিকল্প কাজ করতে পারেনা। তারা অর্ধাহারে-অনাহারে জীবন যাপন করে। তারা এই দেশের নাগরিক। সুস্থ্যভাবে বেঁচে থাকার মৌলিক অধিকার তাদের আছে। তাই ক্ষেত মজুরদের আট দফা দাবি বাস্তবায়ন করে তাঁদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ