• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

Chatঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

কর্মসূচির মধ্যে রয়েছে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দেশব্যাপী সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় সমূহে এবং ১২ ডিসেম্বর শুক্রবার থানা, পৌর ও কলেজসমূহে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার বিকেলে এক বিবৃতিতে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান দেশব্যাপী সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, থানা, পৌর ও কলেজ ইউনিটকে যথাযথভাবে এ কর্মসূচি পালন করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ