• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :

ঝিনাইদহে ২০ দলীয় জোটের ২৩ ডিসেম্বরের জনসভা স্থগিত

BNP-20সিসি নিউজ : আগামী ২৩ ডিসেম্বর ঝিনাইদহ জেলা ২০ দল আয়োজিত জনসভা স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, বিরুপ আবহাওয়ার জন্য বেগম জিয়া এ জনসভা প্রাথমিক ভাবে স্থগিত ঘোষণা করেছেন। শৈত প্রবাহ আর কনকনে ঠাণ্ডায় নেতাকর্মী ও সমর্থকদের যাতে কোনো প্রকার কষ্ট না হয় তার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।

প্রসঙ্গত, ঝিনাইদহ জেলা শহরে আগামী ২৩ ডিসেম্বর একটি জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখার কথা ছিল বেগম খালেদা জিয়ার ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ