সিসি নিউজ: নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ব্রীজ এলাকায় বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের লাশের পরিচয় পেয়েছে পুলিশ। তার নাম রাকিব খান (১৮)। নৃশংস হত্যার শিকার রাকিব জেলার সৈয়দপুর উপজেলার নতুন বাজার এলাকার পারভেজ খানের ছেলে এবং পেশায় একজন অটোরিক্সচালক।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, পরিবারের লোকজন লাশ সনাক্ত করে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। রাকিব পেশায় একজন অটোচালক। ঘটনার রাতে সে অটো নিয়ে ডোমার এসেছিল। ধারনা করা হচ্ছে ছিনতাইকারীরা তার অটোরিক্সাছিনিয়ে নেয়ার সময় তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। এঘটনায় বৃহস্পতিবার সকালেই একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তদন্ত চলছে।
রাকিবের বাবা পারভেজ খান জানান, রাকিব গত ১০ ডিসেম্বর বুধবার সকালে বাড়ি থেকে অটো-রিক্সা নিয়ে বের হলেও রাতে আর বাড়ি ফিরেনি। বৃহস্পতিবার রাতে লোকমুখে শুনি ডোমারে ১৮ বছর বয়সী এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সেই খবর শুনে আমি শুক্রবার সকালে থানায় গিয়ে দিখে ওটা রাকিবের মৃতদেহ।
উলে¬খ্য, বৃহস্পতিবার সকালে ডোমার-ডিমলা সড়কের দেওনাই নদীর বোড়াগাড়ি ব্রীজের পাশে স্থানীয় লোকজন অজ্ঞাত যুবকের গলা জবাই করা লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
শুক্রবার সন্ধ্যায় রাকিব হত্যার বিচার চেয়ে সৈয়দপুর শহরে অটোচালকরা বিক্ষোভ মিছিল কেরছে।