• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |

দিনাজপুরে মাদক ব্যবসায়ীর লাথির আঘাতে পুলিশের এসআই আহত

Policদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরে মাদক ব্যবসায়ীর লাথির আঘাতে পুলিশের এসআই বিদ্যুৎ কুমার মজুমদার (৩৭) ও পুলিশের সোর্স অরেঞ্জ (৩৬) গুরুতর আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশের এসআইকে উদ্ধার করে। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশের এসআই বিদ্যুৎ হোসেন এক কনস্টেবলসহ ভোরে শহরের ঢাকাইয়া পট্টি বস্তিতে মাদক ব্যবসায়ী রিয়াজুল ইসলামকে গ্রেফতার করার জন্য তার বাড়ী যায়। বাড়ী তল্লাসীর এক পর্যায়ে সুযোগ বুঝে আসামী রিয়াজুল ইসলাম পুলিশের এসআইকে লাথি মেরে পালিয়ে যায়। এতে এসআই বিদ্যুৎ হোসেনের বাম পা মসকে যায়। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় পুলিশের এসআই বিদ্যুৎ হোসেনকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পুলিশ মাদক ব্যবসায়ীকে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে। মাদক ব্যবসায়ী রিয়াজুলের নামে  থানায় মাদক বিষয়ে ৩টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এসএম খালেকুজ্জামান জানান, শহরের ঢাকাইয়াপট্টি বস্তির মাদক ব্যবসায়ী  রিয়াজুল ইসলামকে (৪০) আটক গিয়ে আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ