• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুর উদীচী শিল্পী গোষ্ঠী দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

saidpur photo,12-12-2014সিসি নিউজ: শুক্রবার বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের সাহেবপাড়াস্থ সংগঠনের নিজস্ব কায্যালয়ে “নিত্য বাজুক বজ্রবীনা, মানুষ জাগুক জয়ে” শ্লোগান নিয়ে ওই সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন সৈয়দপুর সরকারী কারিগরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শাহ্ মো. আমির আলী আজাদ।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো.হাফিজুর রহমান হাফিজ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি কাজী মো. আবুল হাসনাত।
এর আগে প্রধান অতিথি ড. শাহ্ মো. আমির আলী আজাদ জাতীয় পতাকা ও  উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি কাজী আবুল হাসনাত সংগঠনের পতাকা উত্তোলন করেন সম্মেলনের উদ্বোধন করেন।
পরে সম্মেলন উপলক্ষে উদীচীর সদস্যরা একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে। সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সম্মেলন অনুষ্ঠানের শুরুতেই শোক প্রস্তাব পাঠ করা হয়। শোক প্রস্তাব পাঠ করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক।
পরে সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো. শফিউল ইসলাম রঞ্জু।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি নুরুজ্জামান জোয়ারদার, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, সাংবাদিক এম আর আলম ঝন্টু, সংগঠনের সহ-সভাপতি ইফফাত জাহান কলি, সদস্য মোছা. সামসুন নাহার ইলিয়াস, যুব নেতা মাহবুব হক, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ইউনিয়ন নেতা মো. আব্দুর রাজ্জাক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাভিস্কো, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জিকরুল হক। সম্মেলন অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শফিউল ইসলাম রঞ্জু।
পরে সর্বসম্মতিক্রমে ড. শাহ্ মো. আমির আলী আজাদকে সভাপতি ও মো. শফিউল ইসলাম রঞ্জুকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সর্বশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে উদীচীর শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সদস্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ