• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রানীশংকৈলে ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

Chatro Dolঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা ও পৌর ছাত্রদলের সম্মেলনে হামলা, ভাঙচুর ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা রুবেল হোসেন ও শামীম সুমনকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবু ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ জানানো হয়। সম্মেলনে শামীম সুমন ও রুবেল উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী ছিলেন।

গত বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন শেষে ছাত্রদল নামধারী একদল ‘সন্ত্রাসী’ ভাঙচুর ও অস্ত্রে সজ্জিত হয়ে সম্মেলন স্থলে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

এতে রানীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান ও হরিপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আজগর হোসেন জখম হয়।

বিজ্ঞপ্তিতে রানীশংকৈল উপজেলা ছাত্রদলের সভাপতি পলাশ চৌধুরী, সাধারণ সম্পাদক বকুল ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম এবং পৌর ছাত্রদলের সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন ও সাংগঠনিক সম্পাদক মুক্তার নাম ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ