হাসান মাহমুদ, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় রবিবার দুপুর ২টায় উপজেলা হল রুমে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বিনামূলে পাঠ্যপুস্তক বিতরনের উদ্ধোধন অনুষ্টিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বিনামূলে পাঠ্যপুস্তক বিতরনের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সংসোধীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান সেলিম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান ভেলু,উপজেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন ভুঁইয়া,ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যান আ:সাত্তার প্রমুখ।
উপজেলার সানিয়াজান ও ফকিরপাড়া ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে নতুন বই তুলেদেন প্রধান অতিথি।