• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচবিবিতে ৭৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

Bokulআকতার হোসেন বকুল, হিলি: জয়পুরহাটের পাঁচবিবিতে আজ রবিবার ভোরে কয়লা বোঝাই ট্রাক থেকে ৭৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় চালককে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে আটাপাড়া ক্যাম্পের সামনে  একদল পুলিশ অবস্থান নেয়। এ সময় পুলিশ হিলি-জয়পুরহাট সড়কে দ্রুতগামী কয়লা বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪৬৬৬৫) গতিরোধ করে। পরে থানায় নিয়ে এসে ট্রাকটি তল্লাসী করলে কয়লার ভিতর থেকে তিনটি চটের বস্তার মধ্যে ৭৫০ বোতল ফেনসিডিল  উদ্ধার করা হয়। এ ব্যাপারে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

হত্যা মামলার ২ জন আসামী গ্রেফতার
জয়পুরহাটের পাঁচবিবিতে হত্যা মামলার ২ জন আসামী গ্রেফতার হয়েছে। থানা সুত্রে জানা গেছে, গত ২২ জুলাই উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের মৃত – আজাহার আলী রাজেনের কন্য জাকিয়া সুলতানা জোসনা (৩৫) মৃত্যু বরর কারে তার ভাই ফাইমুল ইসলাম (৩২) ও আরিফুল ইসলাম (২৮) থানায় বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গিয়েছে মর্মে একটি অপমৃত্যু মামলা দায়ের করে। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এস আই জাহিদ লাশের কাছে গিয়ে দেখতে পায় সেখানে কোন বিদ্যুতের লাইন ছিল না। যার কারনে তার সন্ধেহ হয় লাশটি ময়না তদন্তে পাঠান। ময়না তদন্ত রিপোটে জোসনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। সেই কারনে উল্লেখিত ২ভাইকে হত্যা মামলার আসামী করে গ্রেফতার করে। এস আই জাহিদ বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যার কথা স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ