নীলফামারী প্রতিনিধি: বাল্য বিবাহ প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রারদের ভুমিকা শীর্ষক এক আলোচনায় সভা অনুষ্টিত হয়েছে নীলফামারীতে। রবিবার বিকেলে জেলা রেজিস্ট্রার কার্যালয় চত্বরে নীলফামারী জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা রেজিস্ট্রার খলিলুর রহমান হাওলাদার।। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফুর, সদর উপজেলা শাখার সভাপতি কাজী মিজানুর রহমান, সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ। সভায় জেলার ৬ উপজেলার বৈধ নিবাহ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।