• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ফুলবাড়ীতে তেল-গ্যাস-খনিজসম্পদ রক্ষা কমিটির বিক্ষোভ

Bikovদিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি রবিবার প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল করেছে।
এশিয়া এনার্জির প্রধান গ্যারি এন লাইকে গ্রেফতার করে বিচার, এশিয়া এনার্জির ফুলবাড়ী অফিস উচ্ছেদ, অন্দোলনকারী  নেতাদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও ফুলবাড়ীবাসীর সঙ্গে সম্পাদিত ছয় দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে এসব কর্মসূচি পালন করা হয়। নিমতলা মোড় দলীয় কার্যালয় থেকে সকাল ১১টায় মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ উপজেলা চত্বরে এসে সমাবেত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল স্মারকলিপিটি উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের কাছে হস্তান্তর করেন। এ সময় তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির ফুলবাড়ী শাখার সদস্য সচিব জয়প্রকাশ গুপ্ত, সাবেক সদস্য সচিব এসএম নুরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ