• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

গোবিন্দগঞ্জে ৩৫০টি কলা গাছ কেটে ফেললো দুর্বৃত্তরা

Gaiগাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামে এক সংখ্যালঘু পরিবারের প্রায় ৩৫০ টি চাম্পা জাতের কলার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
রোববার রাত ৮ টায় গোবিন্দগঞ্জ থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, গতবছর পার্বতীপুর গ্রামের কৃষক সুমান্ত কুমার দত্ত তার চল্লিশ শতক জমিতে প্রায় ৩৫০ টি কলার গাছ রোপন করেন। ফলনও ভালো হয়। কলা পাকতে আর মাত্র একমাস বাকি ছিল। কিন্তু সকালে তিনি জমিতে গিয়ে দেখেন সব গাছ কেটে ফেলা হয়েছে। তবে পূর্বশত্রুতার জের ধরে কেউ রাতের আধারে উঠতি চাম্পা জাতের কলাসহ ৩৫০টি গাছই কেটে ফেলে। যার মূল্য প্রায় ৭০ হাজার টাকা।
এ ঘটনায় সুমান্ত কুমার দত্ত বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় নয় জনের নাম উল্লেখ করে এবং ১৫/১৬ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা দায়ের করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ