• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন |
শিরোনাম :

জাপানের নির্বাচনে আবারো প্রধানমন্ত্রী শিনজো আবে

PM Japanআন্তর্জাতিক ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী হিসেবে আবারো নির্বাচিত হয়েছেন শিনজো আবে। অর্থনৈতিক সংস্কার কর্মসূচির সমর্থনে রবিবারের আগাম নির্বাচনে বিপুল ব্যবধানে তিনি জয়লাভ করেন।

ভারী তুষারপাতের কারণে ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম ছিল।এর ফলে আবেকে তার প্রত্যাশিত আবেনোমিকস (আবে+ইকোনোমিকস) ফর্মুলা বাস্তবায়নে যথেষ্ট বেগ পোহাতে হবে।

ভোটদানের সময় শেষ হওয়ার কিছুক্ষণ পর থেকেই টিভি চ্যানেলগুলো ভোটের ফলাফল প্রচার করতে থাকে। এতে দেখা যায়, আবের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং জোটভুক্ত কোমিটো বিপুল ভোটে এগিয়ে আছে। এই দুটো দল মোট ভোটের দুই তৃতীয়াংশই অর্জন করেছে।

জাপানি এক টেলিভিশন জানিয়েছে, ৪৭৫টি আসনের মধ্যে ৩৩৩টিই জয় করেছে এলডিপি-কোমিটো জোট। অবশ্য টিবিএস বলছে, এই জোট বগলদাবা করেছে ৩২৮টি আসন।।

ভোটের প্রাক্কালে ভোটারদের উদ্দেশে আবে বলেছিলেন, কর্মসংস্থানের ব্যবস্থা ও বেতনভাতা বৃদ্ধি করতে আমি আবেনোমিকস প্রণয়ন করতে চাচ্ছি। এর ফলে অর্থনৈতিকভাবে জাপান আরও সমৃদ্ধশালী হতে পারে। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এটাই (আবেনোমিকস) হচ্ছে একমাত্র পথ।

উল্লেখ্য, ২০১২ সালে চার বছরের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও মাত্র দু বছরের মাথায় সংসদ ভেঙ্গে দেন শিনজো আবে। ২১ নভেম্বর সংসদ ভেঙ্গে আগাম নির্বাচনের ডাক দেন তিনি।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ