নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: নবাবগঞ্জ ক্লাব ও লাইব্রেরীর উদ্যোগে শুরু হয়েছে ব্যাটমিন্টন টুর্নামেন্ট। রোববার সন্ধ্যায় এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।
উদ্বোধনী খেলায় নবাবগঞ্জ থানা প্রশাসন পরাজিত হয় নবাবগঞ্জ মহিলা কলেজের কাছে। মহিলা কলেজের পক্ষের প্রতিযোগিরা ছিলেন সহকারী অধ্যাপক আলহাজ্জ্ব মোঃ ইকরামুল হক ও ফার্মাসিস্ট মোঃ মোজাহার হোসেন। অপরদিকে থানা প্রশাসনের পক্ষে ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিরুল ইসলাম ও ওসি তদন্ত মোঃ ইমতিয়াজ কবির।