
গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল জামায়াত নেতা মুজাহিদুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১টার দিকে পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
মুজাহিদুল ইসলাম উপজেলা সদরের গৃধারীপুর গ্রামের বাসিন্দা।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মুজাহিদুল ইসলাম উপজেলা জামায়াতের রুকন। তিনি সম্প্রতি পুলিশের ওপর হামলাসহ এলাকাধিক মামলার আসামি। ওইসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।