• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন |

কাদের মোল্লাকে হত্যার অভিযোগে জামায়াতের লিফলেট বিতরণ

jamaat leflet_61714ঢাকা: জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে যথাযথভাবে আইনি সুযোগ না দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ তুলেছে জামায়াত।  আর এ অভিযোগে বৃহস্পতিবার রাজধানীর মিরপুর অঞ্চলের ৭০ টি স্পটে লিফলেট বিতরণ করেছে জামায়াত নেতাকর্মীরা।

কাফরুলে লিফলেট বিতরণকালে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মোবারক হোসাইন বলেছেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে হত্যা ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়ে। সে ষড়যন্ত্রের অংশ হিসেবেই আব্দুল কাদের মোল্লাকে যথাযথভাবে আইনি সুযোগ না দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।  কিন্তু সরকার ষড়যন্ত্রের মাধ্যমে মানুষ হত্যা করলেও কোনো আদর্শকে নির্মূল করতে পারবে না বরং শহীদের রক্তের পথ ধরেই এদেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত হবে। তিনি সরকারের দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য লস্কর মোহাম্মদ তসলীম, কাফরুল থানা আমির অধ্যাপক আনোয়ারুল করিম, জামায়াত নেতা আব্দুল মতিন খান, আব্দুল হালিম ভূঁইয়া, ওয়াহিদুর রহমান তপন, তারেক রাজা তুহিন, তৌফিকুল হক, আব্দুল হামিদ ও বোরহান উদ্দীন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ