• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফোরকান মল্লিকের যুদ্ধাপরাধের বিচার শুরু

Tribunalঢাকা : মানবতাবিরোধী অপরাধের ৫ অভিযোগে পটুয়াখালীর ফোরকান মল্লিকের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ ফোরকান মল্লিকের উপস্থিতিতে অভিযোগ গঠন করে সাক্ষ্য শুরুর দিন ঠিক করে দেন।
একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, গণহত্যা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে তৎকালীন মুসলিম লীগ কর্মী ফোরকান মোল্লার বিরুদ্ধে। আগামী ১৯ জানুয়ারি প্রসিকিউশনের প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে।
প্রসিকিউশনের পক্ষে মোখলেছুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন মুন্নি এবং আসামি পক্ষে আব্দুস সালাম আদেশের সময় আদালতে উপস্থিত ছিলেন।
গত ২ ডিসেম্বর ফোরকান মল্লিকের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-২। ৯ ডিসেম্বর অভিযোগ গঠনের বিষয়ে উভয় পক্ষের শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আটজনকে হত্যা ও গণহত্যা, ৪ জনকে ধর্ষণ, ৩ জনকে ধর্মান্তরে বাধ্য করা, ১৩টি পরিবারকে দেশান্তরে বাধ্য করা, ৬৪টি বসতবাড়ি ও দোকানে লুটপাট ও অগ্নিসংযোগের মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে পটুয়াখালীর ফোরকানের বিরুদ্ধে।
একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, র্ধষণ ও অগ্নিসংযোগের দায়ে ২০০৯ সালে ২১ জুলাই ফোরকানের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় আবদুল হামিদ নামে এক ব্যক্তি মামলা করেন।
এরপর এ বছরের ২৫ জুন ফোরকানকে বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
তার বিরুদ্ধে মামলার তদন্ত করেন প্রসিকিউশনের তদন্ত র্কমর্কতা সত্যরঞ্জণ রায়।
গত ৩ জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলার গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনাল ফোরকান মল্লিককে করাগারে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ