• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

‘ইসলাম এসেছে জীবন দিতে, নিতে নয়’

ffআন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পেশোয়ারের সেনা নিয়ন্ত্রিত একটি স্কুলে বর্বর হত্যাকারীদের ঘৃণা করা উচিত বলে মন্তব্য করেছেন একজন বিশিষ্ট আলেম। এক আবেগময়ী বক্তব্যে সিরিয়ার জন্মগ্রহণকারী যুক্তরাষ্ট্র ভিত্তিক সুফি পণ্ডিত শায়খ ড. মুহাম্মদ বিন ইয়াহিয়া নাইনয়ি ইসলামের নামে নিরাপরাধ লোকদের হত্যার বিষয়ে জেহাদি মতাদর্শের ভ্রান্ত ধারণার প্রসঙ্গে বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম, এটি সন্ত্রাসী ধর্ম নয়। এখানে সন্ত্রাসের কোনো স্থান নেই।’

তিনি বলেন, ইসলাম এসেছে জীবন দিতে, জীবন নিতে নয়। ঘন্টাব্যাপী বক্তৃতায় তিনি পবিত্র কুরআনের বাণী এবং মহানবীর (সা:) আদেশ ও ঐতিহ্য উদ্ধৃত করেন। প্রবীণ এই পণ্ডিত বলেন,  ‘সহিংসতা ও ইসলাম সামঞ্জস্যপূর্ণ নয় এবং ধর্মের নামে নিরীহ লোকদের হত্যা ইসলাম কখনই সমর্থন করে না। এই ধরনের কাজ ইসলামের জন্য ক্ষতিকর।’

এনজিও প্রতিষ্ঠান তাদকিয়া ফাউন্ডেশন এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। তিনি বলেন, ‘কোনো অমুসলিমকে ইসলাম ধর্মান্তরিত হতে বাধ্য করা যাবে না। মহানবী তার ধর্ম আলিঙ্গন করতে কাউকে বাধ্য করেননি।’ তিনি আরো বলেন, ‘মহানবীর দর্শন হচ্ছে শাস্তির চেয়ে ক্ষমাই অধিক পছন্দনীয়।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ