কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : রামকৃষ্ণ আশ্রম পরিচালিত কাহারোল উপজেলা গ্রামীণ শিক্ষা সংস্কৃতি প্রকল্প স্কুলের শিক্ষকদের মাঝে শুক্রবার উপজেলা বিবেকানন্দ সংস্কৃতি পরিষদ অফিস কক্ষে গ্রামীণ শিক্ষা পরিষদের সভাপতি দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদের সহ-ধর্মীনি শ্রীমতি গীতা রানী শীল শিক্ষা উপকরণ বিতরণ করেন। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক বাবু রাজেন্দ্র দেবনাথ, বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদের সভাপতি দ্বিজেন্দ্র কুমার দেবনাথ, সম্পাদক বাবু আনন্দ মোহন রায়, ডাঃ বাবু ভুপেন্দ্র নাথ রায়, খোশালপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি বাবু মুকুল চন্দ্র রায়, জাতীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মোঃ কামাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।