• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

রাজারহাটে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Rajarhat Pic-21-12-14রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার রাজারহাটে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় এম.আই ডিগ্রী কলেজ চত্বর থেকে ছাত্রলীগের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ শহীদ মিনার চত্বরে মিলিত হয়ে ছাত্রলীগ নেতা মো. আব্দুস সালামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম বুলেট, মোজাফফর হোসেন, আতিক, সুমন রায়, এন্তাজুল হক প্রমূখ।

রাজারহাটে এক জুয়াড়ির জরিমানা
কুড়িগ্রামের রাজারহাটে সুজন মিয়া ওরফে টেম্পু সুজন (২৮) নামের এক জুয়াড়িকে ভ্রাম্যমান আদালতে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার এসআই তপন কুমার অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় সদর ইউপি’র কিশামতপুনকর (তাংফাংয়ের বাজার) নামক স্থান থেকে ওই জুয়াড়িকে আটক করে থানায় নিয়ে আসে। পরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাজেদুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। উক্ত জুয়াড়ি পুনকর গ্রামের মৃত মমিন মিয়ার পুত্র বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ