• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন |

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক লীগ নেতা নিহত

Deathনোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট-পৌরনবিবি সড়কের ট্যাকের বাজার এলাকায় মালবাহী ঠেলাগাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে হুমায়ুন কবির নামে এক সেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো দুই জন আহত হয়েছে।  সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত হুমায়ুন কবির (২৬) জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ও দক্ষিণ রাজারামপুর গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।
আহতরা হচ্ছেন; মোহাম্মদপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও দক্ষিণ রাজারামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে খোকন আহম্মদ ফারুক (২৮)। একই ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ও দক্ষিণ মোহম্মদপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মহিন উদ্দিন (২৭)।
জেলা আওয়ামী প্রজন্ম লীগের যুগ্ম-আহবায়ক ও নিহতের প্রতিবেশী একরামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৬ টায় হুমায়ুন, ফারুক ও মহিন মোটরসাইকেল যোগে তাদের ব্যবসায়ী কাজ শেষে সেনবাগের দিকে আসছিল। পথে জমিদারহাট-পৌরনবিবি সড়কের ট্যাকের বাজার এলাকায় একটি মালবাহী ঠেলাগাড়ি সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে হুমায়ুনের মৃত্যু হয়। অপর আহত ফারুককে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতাল ও মহিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে এখনো থানায় কোন অভিযোগ আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ