সিসি নিউজ : বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদেে আজ সোমবার সন্ধ্যায় সৈয়দপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের কলিম মোড়ের অফিস থেকে ছাত্রলীগের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম টিটো, সিফাত সরকার, রকিবুল ইসলাম রকি, শওকত হোসেন সাগর, নজির হোসেন, সাগর প্রমূখ।