• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন |

লক্ষ্মীপুরে আসামি ছিনতাই, হামলায় ৩ পুলিশ আহত

laxmipur_0লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নের জাইল্লাপাড়া এলাকা থেকে পুলিশের ওপর হামলা করে হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি ডাকাত সোলাইমান কমান্ডারকে ছিনিয়ে নিয়েছে তার বাহিনীর সন্ত্রাসীরা। এ ঘটনায় রামগতি থানার এএসআই মো. আতিক হোসেন, এএসআই আকাশ চন্দ্র ও এএসআই মুরাদ হোসেনসহ তিনজন আহত হয়েছেন। পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মুন্না ও হরন আলী নামে দুইজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেয়া ডাকাত সোলাইমান কমান্ডার একই উপজেলার রঘুনাথপুর গ্রামের শাহে আলমের ছেলে।
পুলিশ জানায়, রাত ১১টায় রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নের জাইল্লা পাড়ায় এলাকায় ডাকাতি ও হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামি ডাকাত সোলাইমান কমান্ডারকে ধরতে অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে রামগতি থানা ও বড়খেরী তদন্ত কেন্দ্রের পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে রামগতি থানা নিয়ে যাওয়ার সময় সোলাইমান কমান্ডারের বাহিনীর সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করে পুলিশের হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায় তাকে। এতে রামগতি থানার এএসআই আতিক হোসেন, এএসআই আকাশ ও এএসআই মুরাদ হোসেন আহত হয়েছে। এ ঘটনায় রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে  মুন্না ও হরন আলী নামে দুইজনকে গ্রেফতার করেছে।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছিনিয়ে নেয়া ডাকাত সোলাইমানকে গ্রেফতারের অভিযান চলছে। সন্ত্রাসীদের হামলায় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ের রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ