• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুর পৌর মেয়রের সাথে খৃষ্টান সম্প্রদায়ের মতবিনিময়

Meyor Pic 23-12-2014দিনাজপুর প্রতিনিধি : খৃষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রাক-বড়দিন উদযাপন উপলক্ষে খৃষ্ঠান সম্প্রদায়ের লোকদের সাথে বিনিময় করেছেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার বিকেলে পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, মহিলা কাউন্সিল রোকেয়া বেগম লাইজু, কুটিবাড়ী মিশনের পালক প্রধান রেভাঃ রাজেন বৈরাগী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ ফজলুল হক, সুইহারী কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির চেয়ারম্যান মি. ফাবিয়ান মন্ডল, দিনাজুপর খৃষ্ঠান এসোসিয়েশনের সহ-সভাপতি বরুন আলেকজান্ডার টপ্পু, খৃষ্ঠান ধর্মীয় নেতা ফাদার যোসেফ মারান্ডি প্রমূখ। অনুষ্ঠানে দিনাজপুরে বসবাসরত খৃষ্ঠান সম্প্রদায়ের বিভিন্ন মিশন ও অন্যান্য এলাকার শতাধিক শিশু-কিশোর ও নারী-পুরুষ অংশগ্রহন করেন।
খৃষ্ঠান সম্প্রদায়ের নেতৃবৃন্দ দিনাজপুর পৌরসভার মেয়র বড়দিন উপলক্ষে খৃষ্ঠান সম্প্রদায়ের লোকদের সাথে এ ধরনে অনুষ্ঠান আয়োজন করার জন্য তাকে ধন্যবাদ জানান। মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম তার ও পৌর পরিষদের পক্ষ থেকে খৃষ্ঠান সম্প্রদায়সহ অন্যান্য সকল ধর্মের লোকদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা শেষে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম খৃষ্ঠান সম্প্রদায়ের লোকদের সাথে নিয়ে বড়দিনের কেক কাটেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ