• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |

শরীরে আগুন দিয়ে তিব্বতি নারীর আত্মাহুতি

aguআন্তর্জাতিক ডেস্ক: চীনা শাসন ও দমননীতির প্রতিবাদে শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন এক তিব্বতি নারী। সেপ কি নামে ২০ বছর বয়সী ওই তরুণী নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের অ্যাবা কাউন্টির একটি শহরতলিতে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও গণমাধ্যম এ তথ্য দিয়েছে।

সেপ তার পিতা-মাতার সঙ্গে বসবাস করতেন। তবে তার জীবনযাপন ছিল যাযাবরের মতো। সুনির্দিষ্ট কোন স্থানে তিনি বেশিদিন অবস্থান করতেন না। এদিকে সেপের আগুনে আত্মাহুতি দেয়ার ঘটনার পর তার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরতলিটিতে এ মাসে এ ধরনের দ্বিতীয় ঘটনা এটি।

পুলিশ ও অ্যাবা কাউন্টি কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এ ব্যাপারে কোন মন্তব্য করেনি। এর আগে সেখানে ২ সন্তানের পিতা আগুনে আত্মাহুতি দিয়েছিলেন। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৩০ তিব্বতি নিজের গায়ে আগুন ধরিয়েছেন, যাদের অধিকাংশেরই করুণ মৃত্যু হয়েছে।

এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আসছে বেইজিং এবং নির্বাসিত নোবেল জয়ী আধ্যাত্মিক নেতা দালাই লামা তিব্বতিদের ব্যবহার করছে বলে অভিযোগ এনেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ