• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

hasinaসিসি নিউজ: স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর নতুন কর্মকর্তাদের সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে ৭১তম বিএমএ লংকোর্স এবং ৪২তম বিশেষ কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে শেখ হাসিনা কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আজ থেকে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আপনাদের ওপর অর্পিত হল। ফলে এই দায়িত্ব পালনের জন্য আপনাকে সর্বদাই সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।

জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই হবে সেনা সদস্যদের জীবনে প্রথম ও প্রধান ব্রত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

‘আপনাদেরকে নিঃস্বার্থভাবে দেশ ও জনগণের সেবা করতে হবে। এ কাজে কখনোই পিছ পা হবেন না।’

বুধবার দুপুরে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের মধ্যে পদক বিতরণ করেন।

এর আগে, প্রধানমন্ত্রী একটি খোলা গাড়িতে করে প্যারেড পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া তাকে স্বাগত জানান।

বাংলাদেশ সেনাবাহিনী দেশে ও বিদেশে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে তাদের দক্ষতা ও পেশাদারিত্বের জন্য সকল মহলের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিশ্বে এখন একটি প্রতিশ্রুতিশীল ও শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। বাংলাদেশ এখন জাতিসংঘ শান্তি মিশনে সর্বোচ্চসংখ্যক সৈন্য পাঠিয়ে বিশ্বে শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী আধুনিকায়ন ও সময়োপযোগী করতে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপগুলো তুলে ধরেন।

প্রধানমন্ত্রী কমিশনপ্রাপ্ত সেনাকর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনাদের জীবনে আজকের এ দিনটি অত্যন্ত আনন্দের এবং একটি গুরুত্বপূর্ণ দিন। আজ আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত কর্মকর্তা হিসেবে বৃহত্তর কর্মজীবনে প্রবেশ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ