সিসি নিউজ: ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে ৬০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দুপুরে তজুমিদ্দনের বাদশা মিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। সকালে লালমোহন উপজেলার গজারিয়া ফ্রেন্ডস ক্লাব থেকে ৬০ জন পিকনিক করতে ট্রলারে করে মনপুরা যাচ্ছিল। বাদশা মিয়ার চর এলাকায় পৌঁছুলে ডুবোচরে ধাক্কা খেয়ে ট্রলারটি মেঘনায় ডুবে যায়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, ডুবে যাওয়া ট্রলারটি ফিশিং বোট নাকি পিকনিকের যাত্রী ছিলো তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের উদ্ধারে পুলিশ পাঠানো হচ্ছে বলে জানান তিনি।