• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

গভীর শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন হ্যাপি

happyবিনোদন ডেস্ক: ঢলিউডের উঠতি অভিনেত্রী নাজনিন আখতার হ্যাপিকে জোর করে শারীরিক নির্যাতন করা হয়নি, অর্থাৎ ফরেন্সিক রিপোর্টে সেই অর্থে জোর করে ধর্ষণের কোনও প্রমাণ পায়নি ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। এমনটাই জানিয়েছেন মিরপুর মডেল থানার একটি সূত্র৷

সূত্র বলছে, রিপোর্টে হ্যাপিকে জোর করে ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে, কারও সঙ্গে তিনি গভীর শারীরিক সম্পর্কে জড়য়েছিলেন সেটা রিপোর্টে স্পষ্ট উঠে এসেছে। কিন্তু ওই পুরুষ আসলে রুবেল কি না সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায় নি। অভিযুক্ত রুবেলের ডিএনএ টেস্ট করলেই তা স্পষ্ট হয়ে যাবে৷

ফলে হ্যাপির বক্তব্য এখনও পর্যন্ত মিলে যাচ্ছে তা বলাই বাহুল্য৷ হ্যাপি বলেছিলেন, রুবেল ও তিনি স্বামী-স্ত্রী-এর মতো সহবাস করতেন৷ রাতের পর রাত একাধিকবার তাঁদের মধ্যে যৌনমিলন হয়েছিল৷ এবং তা স্বেচ্ছায়৷ সুতরাং, জোর করে ধর্ষণ করা হয়নি সেটা হ্যাপির কথাতেই স্পষ্ট ছিল৷ তবে শারীরিক মিলনের জন্য বিয়ের প্রলোভন দেখিয়ে পরে তা না করলে, সেটা প্রতারণারই সামিল৷ এবং আইন বলছে, এটাও ধর্ষণের মতোই সমান অরপাধ৷

এদিকে ফরেন্সিক রিপোর্টের ব্যাপারে বিশদে জানতে চাওয়া হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান হাবিবুজ্জামান বলেন, ‘নিয়ম অনুযায়ী রিপোর্ট পুলিশের কাছে হস্তান্তর করার কথা। আমরা সেটাই করেছি। ওই রিপোর্টে কি বলা হয়েছে সেটা প্রকাশ্য জানানোর এক্তিয়ার আমাদের নেই। প্রয়োজন হলে সংশ্লিষ্ট পুলিশ সেটা বলতে পারে।’

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বাংলাদেশের তারকা ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন চলচ্চিত্র অভিনেত্রী নাজনিন আখতার হ্যাপি। এরপরদিন পুলিশ তাঁর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ফরেন্সিক বিভাগের প্রধান ডা. হাবিবুজ্জামান ঘটনার গুরুত্ব বুঝে তিন সদস্যের একটি টিম গঠন করে হ্যাপির শারীরিক পরীক্ষার জন্য৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ