• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১৪৪ ধারা প্রত্যাহারের দাবি গাজীপুর বিএনপির

bnp press brief_62603গাজীপুর : ১৪৪ ধারা প্রত্যাহার করে সমাবেশ করতে স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নান।
শুক্রবার বিকেলে গাজীপুর জেলা বিএনপির এক নেতার বাড়িতে সংবাদ সম্মেলন করে গাজীপুর বিএনপির পক্ষ থেকে এ দাবি জানান তিনি।
মেয়র মান্নান বলেন, ২৭ ডিসেম্বর বেগম খালেদা জিয়া গাজীপুর আসবেন এবং বক্তব্য দেবেন। জনসভার প্রস্তুতি চলমান রয়েছে।
১৪৪ ধারা জারির বিষয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সভাকে কেন্দ্র করে প্রশাসন ১৪৪ ধারা জারি করায় আমরা মর্মাহত। প্রশাসন একটি গ্রুপকে সহযোগিতা করতে এই ধরণের সিদ্ধান্ত নিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
প্রশাসনের সহযোগিতা চেয়ে তিনি বলেন, আমরা এখনও প্রশাসনের কাছে সহযোগিতা চাই। ১৪৪ ধারা প্রত্যাহার করে আমাদের সমাবেশের অনুমতি দেয়া হোক। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে গাজীপুরে বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণার প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ