• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

নীলফামারীর নিখোঁজ গৃহবধুর হদিস দু’মাসেও মেলেনি

gofur.photo-26.12সিসি নিউজ: প্রায় দুই মাস অতিবাহিত হলেও কোন হদিস মেলেনি সুন্দরী গৃহবধু ইছমোতারা বেগমের (২৭)। গত ২৮ অক্টোবর নীলফামারী শহরের উকিলপাড়া এলাকার বাড়িতে ৬ ও ৯ বছর বয়সী দুই কন্যা সন্তানকে রেখে নিরুদ্দেশ হওয়া গৃহবধু ইছমোতারার কোন হদিস না পাওয়ায় স্বামী ও সন্তানরা দিশেহারা হয়ে পড়েছেন।

শহরের কাছারী বাজারস্থ চা দোকানদার স্বামী আনিছুর রহমান জানায়, ঘটনার দিন বিকেলে দোকান থেকে বাড়িতে এসে দেখেন তার দুই কন্যা সন্তান কান্নাকাটি করছে।

শিশুরা জানায়, তার মা শীতের কাপড় কেনার জন্য শহরের পৌরসভা মাঠের লন্ডাবাজারে গেছে। কিন্তু সন্ধ্যা হয়ে এলেও বাড়ি ফিরে না আসায় তারা কান্নাকাটি করছিল। এর পর থেকে সম্ভাব্য সকল স্থানে অনেক খোজাখুজি করেও স্ত্রীর কোন হদিস না পেয়ে ৩০ অক্টোবর নীলফামারী সদর থানায় একটি সাধারন ডায়েরি করেন আনিছুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ