• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ফ্রান্সে তুষারঝড়ে আটকা পড়েছে হাজারো পর্যটক

image_111839_0আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের আল্পসে প্রচন্ড তুষারঝড়ে প্রায় ১৫ হাজার গাড়ি চালক আটকা পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে কর্তৃপক্ষ জরুরি আশ্রয় শিবির খুলতে বাধ্য হয়েছে। ভ্রমণকারীদের ঘরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের সাভোই এলাকার স্কি রিসোর্টে প্রবল তুষারপাত হয়েছে। এ কারণে এখানে যারা ছুটি কাটাতে এসেছিলেন তারা দ্রুত স্কি রিসোর্ট ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। কর্তৃপক্ষ অন্তত ১২টি শহরে আশ্রয় শিবির খুলেছে।
তুষারপাত ও হিম শীতল বৃষ্টিপাতের কারণে পার্বত্য বেলেদোনে এলাকায় ২৭ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। পিচ্ছিল রাস্তা থেকে তার গাড়ি ছিটকে খাদে পড়লে এ ঘটনা ঘটে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনিউভে এক বিবৃতিতে গাড়ির চালকদের ‘সাবধাণতা অবলম্বন করতে বলেছেন’ এবং কেউ যদি তার যাত্রা পেছাতে পারেন তবে তা করার জন্য বলা হয়েছে। ফ্রান্স এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিপ্রেক্ষিতে ১৯টি অঞ্চলে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। ফ্রান্সের আবহাওয়া বিভাগ জানিয়েছে, তারা আরো তুষারপাতের আশঙ্কা করছে। ফ্রান্সের অন্যান্য স্থানে প্রবল বাতাস বয়ে চললেও তুষারপাত হয়নি।
ঝড়টি ঘন্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে। এর কারণে ইংলিশ চ্যানেলে অবস্থিত ফ্রান্সের ক্যালাই বন্দর সাময়িক বন্ধ রাখা হয়েছে। এ ছাড়াও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃটেনের সঙ্গে সমস্ত গাড়িবাহী ফেরি চলাচল বন্ধ রয়েছে।
এই উত্তরাঞ্চলীয় শিল্প নগরীর কয়েক কিলোমিটার বাইরে অস্থায়ী আশ্রয় শিবিরে অবৈধ অভিবাসীরা প্রচন্ড ঠান্ডায় অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে। তারা সেখানে দ্বিতীয় হিম শীতল রাত অতিবাহিত করছে। অবৈধভাবে ব্রিটেনে প্রবেশের জন্য কালাই ও এর আশপাশের এলাকাগুলোতে আসা দুই হাজার ৩০০ অভিবাসী এই প্রচণ্ড শীতের মধ্যে পাতলা কাগজের তৈরি তাঁবুর নিচে আশ্রয় নিয়েছে।–এএফপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ