• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :

হ্যাপির জব্দকৃত আলামতের ডিএনএ পরীক্ষার আবেদন

happy4বিনোদন ডেস্ক: চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি ধর্ষণ মামলায় জব্দকৃত আলামতের ডিএনএ পরীক্ষার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন দাখিল করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মাসুদ পারভেজ এ আবেদনের সত্যতা নিশ্চিত করেছেন।

গত ১৩ ডিসেম্বর ২০১৪  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলার রুবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন ৯/১ ধারায় মামলা দায়ের করেন নাজনীন আক্তার হ্যাপি।

জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে বলেও দাবি করেন হ্যাপি।  তিনি বলেন, ‘গত আট-নয় মাস ধরে রুবেলের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। সে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে  শারীরিক সম্পর্ক গড়ে। কিন্তু আমি যখনই বিয়ের জন্য চাপ দিতে থাকি, তখন সে টালবাহানা করতে থাকে। সে আমার গায়ে হাত তোলে। তাই আমি মামলা করতে বাধ্য হলাম।’

মামলা দায়েরের পর রাত সাড়ে ৭টার দিকে হ্যাপিকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়। পরের দিন ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে তার শারীরিক পরীক্ষা করা হয়।

উল্লেখ্য, নাজনীন আক্তার কিছু আশা কিছু ভালবাসা চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া তার কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারে পড়ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ