• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন |

সম্পর্ক ভাঙার কথা স্বীকার পরিণীতির

poriniticopraবিনোদন ডেস্ক : প্রেমের সম্পর্ক ভেঙে আবার অন্য কারও সঙ্গে নতুন সম্পর্ক গড়া, এমনটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। তবে এই হৃদয় ভাঙার খেলায় যদি মাতেন তারকারা, তাহলে সেটা হয়ে ওঠে মুখরোচক গল্প। তারকারা সাধারণত তাদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই বেশি পছন্দ করেন। কিন্তু ফ্যান ফলোয়ারদের আগ্রহ আবার সেদিকেই বেশি। আর এক্ষেত্রে তারকা যদি নিজেই ব্যক্তিগত তথ্য উন্মুক্ত করে দেন, তাহলে তো ভক্তরা সোনায় সোহাগা।

সম্প্রতি বলিউডের নায়িকা পরিণীতি নিজেই শুনিয়েছেন তার হৃদয় ভাঙার বিষয়টি। ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরিণীতি বলেন, ‘একবার নয় আমি দুইবার দুটি হৃদয় ভেঙেছি। তবে এখন সম্পূর্ণ একা আছি। একা থাকার স্বাধীনতা উপভোগ করছি।’

তিনি আরও বলেন, ‘আমি জানি এটা আমার সঙ্গেও হতে পারে। কারণ আমি বিশ্বাস করি তুমি যা করবে তার ফল তুমিও একদিন পাবে। তাছাড়া আমি শুনেছি প্রেমে আঘাতপ্রাপ্ত মানুষ জীবনে বেশি সফল।’

কিছুদিন আগেও বলিউডে গুঞ্জন ওঠেছিল পরিণীতি ও মনীষ শর্মার ব্রেকআপের কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ