সিসি নিউজ: নীলফামারীর ডোমারে আবুল কালাম রুবেল (৩০) নামের এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার চিকনমাটিস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত রুবেল ওই গ্রামের আব্দুর রহামের ছেলে।
ডোমার থানার উপ-পরিদর্শক শাহিনুর ইসলাম সিদ্দিকী জানান, গ্রেফতারকৃত আবুল কালাম রুবের বিরুদ্ধে ৫জানুয়ারীর নির্বাচন চলাকালে ভোট কেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগ এবং ব্যালট পেপার ছিনতাইয়ের মামলা রয়েছে থানায়। সে জামায়াতের সক্রিয় সদস্য। মামলা দায়ের পর থেকেই সেই পলাতক ছিল। বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।