
ঢাকা : ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানীর ১৫ স্থানে সমাবেশ করবে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ শুক্রবার সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির কথা ঘোষণা করেন।
শুক্রবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এই কর্মসূচির কথা জানান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, এছাড়া ৫ জানুয়ারি সারাদেশে আওয়ামী লীগের বিজয় র্যালি করবে। বিজয় র্যালি শেষে সমাবেশ হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন প্রমুখ।