• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাকিস্তানের ফুটবল মাঠে বোমা বিস্ফোরণ, নিহত ৫

pakistan_63723আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে এবার ফুটবল মাঠে বিস্ফোরণ। দেশের উত্তর পশ্চিমে কালায়ার কাড্ডা বাজারে ফুটবল ম্যাচ চলাকালীন এই বিস্ফোরণে পাঁচ জন নিহত হয়েছে। মাঝারি মাপের এই বিস্ফোরণে আহত হয়েছে ১১ জন।
দেশটির একটি রেডিও চ্যানেলে জানিয়েছে, মৃতদের মধ্যে কয়েকজন ফুটবলারও রয়েছে।
বিস্ফোরণে টাইম বোমা ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শিয়া অধ্যুষিত এই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে এ বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
উল্লেখ্য, নতুন বছরে পাকিস্তানে এটাই প্রথম বিস্ফোরণ। তবে এখন পর্যন্ত কোন জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। সূত্র : দ্য ডন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ